Nehodí se? Vůbec nevadí! Zboží můžete vrátit až do 30 dní
S dárkovým poukazem nešlápnete vedle. Obdarovaný si za dárkový poukaz může vybrat cokoliv z naší nabídky.
Až 30 dní na vrácení zboží
""কৌটোপোরা স্বপ্ন""
ছন্দ-কবিতার রঙিন প্রজাপতি রাফিয়া সুলতানা '
কবি যে গণ্ডীর মধ্যে থাকেন তা কোন বাঁধন নয়,ঠিক যেন রংধনু।তাঁর সুর-অভিঘাত গুলি সাতরঙে ফুটে ওঠে সময়ের ক্যানভাসে।তাঁর দেখার চোখ যেন রঙপিপাসু প্রজাপতির।
রাফিয়া সুলতানার প্রতিটি কবিতার আমি মুগ্ধ পাঠক।
যে কবি অনায়াসে লিখতে পারেন "আরো একটু নিলাম ডুবে/অমৃত আস্বাদ "তাঁর চেতনায় যে প্রাপ্তির পূর্ণতা।শত আক্ষেপ শুধুই অক্ষমতা।কিম্বা যখন পড়ি "পাতাগুলি করে সবে ফিসফিস কেন/ছায়াঘেরা বনখানি থমথমে যেন"
বন্ধু-বিয়োগে ব্যথাতুর কবি স্মরণ করেন বন্ধুর দেওয়া উৎসাহ-বাণীর মালা গেঁথে"হবে একদিন নিশ্চয় জেনো/পাহাড় শৃঙ্গ জয়"
প্রাপ্তি-অপ্রাপ্তির নিক্তি তুলায় জীবন মেপে দেখা মানুষের সহজাত প্রবৃত্তি। কবি সেখানে নির্মোহ উচ্চারণে স্পষ্ট করেন ঋষি-পরিভাষা "চাই না বেশি,চাই না বেশি,একটু পাওয়াই থাক"
এমন অসংখ্য পংক্তিমালায় সাজানো একশো কবিতা সমৃদ্ধ "কৌটোপোরা স্বপ্ন""